ইন্দোনেশিয়ায় সাগর থেকে ১২০ রোহিঙ্গা উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আসেহ এর কাছে সাগর থেকে অন্তত ১২০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। উদ্ধার হওয়াদের অধিকাংশই নারী ও শিশু।

তাদেরকে নিকটবর্তী নৌবন্দরের কাছে একটি আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। ইন্দোনেশিয়ায় কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সময় শুক্রবার ভয়েস অব আমেরিকা এ খবর জানায়।

একটি কাঠের নৌকায় এ রোহিঙ্গারা মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, কাঠের ওই নৌকাটিতে ফুঁটো দেখা দিয়েছিল এবং এর ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রায় সবাই নারী ও শিশু। বেশ কয়েকদিন ধরেই ইন্দোনেশিয়ার কাছে সাগরে রোহিঙ্গাদের নিয়ে ওই নৌকাটি ভাসছিল।

গত বুধবার ইন্দোনেশিয়া সরকার জানায়, তারা নৌকাটির খারাপ অবস্থার কথা বিবেচনা করে রোহিঙ্গাদের উদ্ধার করে স্থলভাগে নিয়ে আসবে।

আপাতত উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্থান হয়েছে আসেহ প্রদেশের ক্রুয়েঙ গুকুহ বন্দরে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী রোহিঙ্গাদের বহনকারী কাঠের নৌকাটিকে অন্য একটি স্থানে সরিয়ে নিয়েছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর পশ্চিম-বহরের কমান্ড মুখপাত্র কর্নেল লা ওদি এম হলিব বলেন, উঁচু ঢেউ ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যহত হয়েছে। ভাসমান (রোহিঙ্গাবাহী) নৌকাটিকে ধরতে ঘণ্টায় ৫ দশমিক ৭ মাইল পথ অতিক্রম করছিল নৌবাহিনীর জাহাজ।

তিনি বলেন, কেবল বৃহস্পতিবার (দিবাগত) মধ্যরাতের কিছু পর নৌকাটিকে নিরাপদে ডকে ভেড়ানো সম্ভব হয়।

উদ্ধারের পর প্রবল বর্ষণের মধ্যে কর্তৃপক্ষ বাসে করে রোহিঙ্গাদের পাশর্^বর্তী একটি সাময়িক আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। কর্নেল লা ওদি এম হলিব বলেন, সব শরণার্থীদের করোনা পরীক্ষা করা হবে।

স্থানীয় জেলে সম্প্রদায়ের নেতা বদরুদ্দিন ইউনুস জানান, বিরুয়েন বন্দর থেকে ৬০ মাইল দূরে সাগরে গত রোববার জেলেরা প্রথম (রোহিঙ্গাবাহী) নৌকাটিকে দেখতে পান।

তিনি জানান, জেলেরা ওই নৌকার আরোহীদের খাবার, পানি ও পোশাক সরবরাহ করেন। নৌকাটিতে ৬০ নারী, ৫১ শিশু ও ৯ জন পুরুষ ছিলেন।

তারা জানান যে, তারা মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন; ইঞ্জিন নষ্ট হওয়ার আগে ২৮ দিন ধরে তারা সাগরে ঘুরপাক খাচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার