ইনস্টাগ্রামে সাহসী ছবি দিয়ে অপমানের শিকার বাঙালি অভিনেত্রী!

news-image

অনলাইন ডেস্ক : বিকৃতমনস্ক পুরুষের জন্য আজ নেট দুনিয়াতেও অপমানের শিকার হচ্ছে নারী। এবার তার শিকার হলেন বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ‘সোনালি কেবল’ করে দর্শকদের মন কেড়েছিলেন। কিন্তু তারপর থেকে সিনেদুনিয়ায় তাকে তেমন দেখা যায়নি। সম্প্রতি কিছু সাহসী ছবি প্রকাশ করে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তিনি। তবে সেইসঙ্গে ছুটে এসেছে অশ্লীল মন্তব্যও!

কেরিয়ার শুরু করেছিলেন তেলুগু ছবিতে। পরে দু-একটি হিন্দি ছবিতেও কাজ করেছেন। তার অভিনীত কয়েকটি ছবি এখনও মুক্তিও পায়নি। তরুণ অভিনেত্রীদের মধ্যে বেশ ভাল জায়গাই করে নেওয়ার কথা ছিল তার। কিন্তু এর মধ্যে বোধহয় সে জায়গা কেড়ে নিচ্ছেন তাপসি পান্নুর মতো অভিনেত্রীরা। তবে অভিনয়ে না হলেও সাহসে বিন্দুমাত্র কম যান না রিয়া।

ফটোশুটেও দেখা গিয়েছিল সেই সাহসী পদক্ষেপ। বলিউডে বোল্ড ছবি প্রকাশ করা নতুন কিছু না। এই প্রজন্মের বহু অভিনেত্রীই তাদের কাজে, পোশাকে এবং জীবনযাপনে সাহসের নমুনা দেখিয়েছেন। একধাপ এগিয়ে রিয়া ফটোশুটে অন্তর্বাসই তুলে রাখলেন। ছবিগুলি দেখে নেটদুনিয়ার কেউ কেউ তার প্রশংসাই করেছেন। আবার কেউ করেছেন চূড়ান্ত অপমানজনক মন্তব্য। এমনকী তার শরীর নিয়েও আলোচনা হয়েছে প্রকাশ্যেই।

এর আগে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন জ্বলা গুট্টা, সানিয়া মির্জারা। ধর্ম নিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছিল মহম্মদ শামি, মহম্মদ কাইফ, মীরকেও। এবার সেই তালিকায় যোগ হল রিয়া চক্রবর্তীর নামও। যদিও এ নিয়ে অভিনেত্রী এখনও তার প্রতিক্রিয়া জানাননি। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেই যেভাবে মহিলাদের অপমানের মুখে পড়তে হচ্ছে তাতে ক্ষুব্ধ নেট ব্যবহারকারীদের একাংশ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার