ইতিহাস গড়লেন টাইগার ৩ পেসার

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এটি টাইগারদের ওয়ানডে ইতিহাসে উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে বাংলাদেশ ৫টি ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছিল। বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজও ঘরে তুলল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ এদিন ১০ সংখ্যার আরও একটি রেকর্ডও গড়ে। সেটি হলো নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিল টাইগার পেসাররা। হাসান মাহমুদ ৮.১ ওভারে ৩২ রানে ৫ উইকেট তুলে নেন। ৩টি উইকেট পান তাসকিন আহমেদ। আর দুটি উইকেট দখল করেন এবাদত হোসেন।

ওয়ানডেতে আগে সর্বোচ্চ ছিল ৮ উইকেট। ১২ বার এমনটা করলেও এবারই প্রথমবার ইতিহাস গড়ে প্রতিপক্ষের ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এদিন বোলিংয়েই আসেননি সাকিব আল হাসান। দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মিলে করেছেন ৪ ওভার।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান