ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের বড়দিন উদযাপন

news-image

ইতালি প্রতিনিধি : খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে প্যালেস্টাইনের পশ্চিম তীরের বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই জন্ম নিয়েছিলেন যিশু।

তাই বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতেও প্রবাসী বাংলাদেশিরা দিনটি উদযাপন করেছেন। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে প্রবাসী বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। গত রোববার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বড়দিন খ্রিস্টান সম্প্রদায়সহ সবার জন্য অফুরন্ত আনন্দ ও কল্যাণ বয়ে আনুক। সকলের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক‌। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাই তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি জেফরী ফারনানডেজ। পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক দিবোরা লিটা। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ‌ দূতাবাসের দ্বিতীয় সচিব দিদারুল আবেদীন। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি রূপালী গোমেজ, রতন সরকার, সাধারণ সম্পাদক মারগারেট সরকার, উপদেষ্টা বিমল মোহন্ত, রবিন গোমেজ ও জন গোমেজ।

শেষে প্রবাসী বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাষ্ট্রদূত মো. শামীম আহসানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার