ইজিবাইক থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারুফ হাসান (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া পুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফ নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা এলাকার দ্বিন মোহাম্মদ ভেন্ডারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকা থেকে ইজিবাইকে করে চাষাড়ার দিকে যাচ্ছিল মারুফ। এ সময় ইজিবাইকটি জেলা পাড়া পুল এলাকায় পৌঁছলে তিনি ইজিবাইক থেকে রাস্তায় পড়ে যান। একই সময়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয় তিনি। স্থানীয়রা আহত অবস্থায় মারুফকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে ঘটনার পর এলাকাবাসী ট্রাক ড্রাইভার নূর হোসেনকে (২৩) আটক করে মারুফের সঙ্গে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতাল থেকে ড্রাইভার নূর হোসেন কৌশলে পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, মারুফ ইজিবাইকে করে চাষারা যাওয়ার পথে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়। এই ঘটনায় ইজিবাইক এবং ট্রাক দুটোই আটক করা হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান