ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে গোলাগুলি, নিহত ৮

news-image

অনলাইন ডেস্ক : লাতিন আমেরিকা অঞ্চলের দেশ ইকুয়েডরে একটি নাইট ক্লাবের বাইরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত আটজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির উপকূলীয় শহর লা কনকর্ডিয়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপের একটি চ্যাট গ্রুপে পুলিশ জানায়, মাদক কারবারিদের দুটি গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি হয়। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

ইকুয়েডরে মাদকের কারবার ঘিরে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত সাম্প্রতিককালে বেশ বেড়ে গেছে।

এর আগে গত সোমবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াইয়াকুইলে এ ধরনের আরেকটি গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছিল।

তার আগে গত ৪ জুন একই শহরের একটি বাড়িতে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়।

বিশ্বে সবচেয়ে বেশি কোকেন যে দুটি দেশে উৎপাদন হয় সেই কলম্বিয়া ও পেরুর মাঝামাঝি স্থানে অবস্থিত ইকুয়েডরে চলতি বছর এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ১০০ টন মাদক জব্দ করা হয়েছে। ২০২২ সালে দেশটিতে সবমিলিয়ে ২০০ টনের বেশি মাদক জব্দ করা হয়। এর আগে ২০২১ সালে ইকুয়েডরে রেকর্ড ২১০ টন মাদক জব্দ করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার