ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব নিচ্ছে অস্ট্রিয়া

news-image

অস্ট্রিয়ার ডানপন্থী সরকার রোববার ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব নিতে যাচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে শরণার্থী নিয়ে যে মতভেদ আছে বৈঠকগুলোতে সেটাই হবে প্রধান আলোচ্য বিষয়।

এই নিয়ে অস্ট্রিয়া তৃতীয়বারের মতো ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব নিতে যাচ্ছে। ভিয়েনা তার মেয়াদকালে ‘সুরক্ষিত ইউরোপ’ এই নীতির ভিত্তিতেই কাজ করবে।

সভাপতি হওয়ায় অস্ট্রিয়া চলমান শরণার্থী ¯্রােত ঠেকানো, দেশটির সীমান্ত ব্যবস্থাপনা ও ব্রেক্সিটের মতো এজেন্ডাগুলো নির্ধারণ করতে পারবে।

শরণার্থী ইস্যুর পাশাপাশি চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়রৎস সরকারকে ইইউর বাজেট নিয়ে আলোচনা ও নির্ধারণ এবং পশ্চিম বলকান দেশগুলোকে ইইউ জোটে অন্তর্ভুক্তির বিষয়টিও দেখতে হবে।

এছাড়াও শরণার্থী নিয়েও কাজ করবে এবং এটা করবে অগ্রাধিকার ভিত্তিতে। ইস্যুটি চলতি সপ্তাহে শরণার্থী বিষয়ক ইইউ’র সম্মেলনের আগেই অস্ট্রিয়া প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ দায়িত্ব গ্রহণ করেই অস্ট্রিয়া শরণার্থী ইস্যুকে সর্বাধিক অগ্রাধিকার দেবে। এএফপি, বিএসএস

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ