ইউনিফরম গায়ে লাগছে না, দরজির দোকানে ভিড়

news-image

নিউজ ডেস্ক : করোনার কারণে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী (১২ সেপ্টেম্বর) থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এত দিনে শিক্ষার্থীদের শারীরিক পরিবর্তনের কারণে নির্ধারিত ইউনিফর্ম আর গায়ে লাগছে না। এতে নতুন ইউনিফর্ম বানানোর হিড়িক পড়েছে দরজি পাড়ায়। দীর্ঘদিন পরে আবারও ব্যস্ততা ফিরেছে দরজি দোকানগুলোতে।

পটুয়াখালী পোস্ট অফিস এলাকার দরজি পাড়ায় সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ইউনিফর্ম বানাতে বাবা-মায়ের সঙ্গে টেইলার্সে এসেছেন। আর. কে টেইলার্সে দরজিকে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র ইমনের ড্রেসের মাপ নিতে দেখা যায়। কথা হলে সিয়াম বলেন, ‘আমার ড্রেস ছোট হয়ে গেছে। এখন হঠাৎ করে স্কুল খুলে দেওয়ায় বাবার সঙ্গে নতুন ড্রেস বানাইতে আসছি।’

আর. কে টেইলার্সের মালিক শচিন দাস বলেন, ‘১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খোলছে সরকার। এতে স্কুল ড্রেসের অর্ডার আসতে শুরু হয়েছে। গত ৩ দিনে ১৫টা অর্ডার আসছে। বর্তমানে স্কুল ড্রেস তৈরি নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছি। স্কুল খুললে সামনে আরও অর্ডার বাড়বে।’

কাপড়ের পাইকারি দোকান গুলোতেও ভিড় বেড়েছে। শহরের জনতা স্টোরে গিয়ে দেখা যায় অভিভাবকেরা স্কুল ড্রেসের কাপড় কিনছেন। এমনই এক অভিভাবক হুরে জান্নাত বেগমের বলেন, ‘আমার মেয়ে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ে। দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার কারণে ওর ড্রেস ছোট হয়ে গেছে। তাই মেয়ের জন্য ড্রেসের কাপড় কিনতে এসেছি। কেনা হলে দরজির কাছে বানাতে দেব।’

জনতা স্টোরের মালিক মিহির দেবনাথ জানান, গত কয়েক দিন ধরে বিক্রি বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে আরও বাড়বে। শুধু শহরের অভিভাবকই না, গ্রামের দরজিরাও কাপর কিনছেন বলে জানান তিনি।

বাজার বিশ্লেষণে দেখা যায়,৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণির ছেলেদের স্কুল ড্রেস (প্যান্ট ও সার্ট) বানানোর মজুরি রাখা হচ্ছে ৭০০ টাকা। ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণির মেয়েদের স্কুল ড্রেস (থ্রি পিচ) বানানোর মজুরি রাখা হচ্ছে ৪০০ টাকা।

এদিকে স্কুল কলেজ খোলার কারণে জেলার টেইলররা ড্রেসের সঙ্গে রং মিলিয়ে সুতা, বোতাম কেনাও শুরু করেছে। দরজির পেশার সঙ্গে বেচা কেনা বাড়ছে সুতা বোতাম ও লেজ ফিতার দোকানেও।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার