ইউটিউবে ভিডিও দেখুন আরও সহজে

news-image

প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটে ভিডিও দেখার ক্ষেত্রে যে ওয়েবসাইটের নামটি প্রথমেই আসে, সেটি হল ইউটিউব। রিভিউ থেকে শুরু করে টিউটোরিয়াল কিংবা অন্য যেকোনো ধরণের ভিডিও, সবই আছে ইউটিউবে।

অন্যান্য ওয়েবসাইটের মত ইউটিউবেও আছে বেশকিছু শর্টকাট। আর এর মাধ্যমে একটি ভিডিও দেখা কিংবা ভিডিও দেখার সময় আনুষঙ্গিক কিছু কাজ আরও দ্রুত করা সম্ভব।

আপনাদের জন্য আজ এমনই কিছু শর্টকাট তুলে ধরা হল:

J: ভিডিও দেখার সময় এই বাটন চাপলে ১০ সেকেন্ড পেছন থেকে আবার দেখা যাবে
K: ভিডিও প্লে কিংবা পজ করার জন্য রয়েছে এই বাটনটি
L: ভিডিও ১০ সেকেন্ড ফরওয়ার্ড করা যায় এই বাটনটি চেপে
M: মিউট করার জন্য আছে M বাটন
এছাড়া আরও কিছু শর্টকাট আছে যা কেবল ভিডিও প্লেয়ারের উপর ক্লিক করার পর কার্যকর হয়।

লেফট/ রাইট অ্যারো: ভিডিও ৫ সেকেন্ড ফরওয়ার্ড হবে এই বাটন চাপলে
আপ/ডাউন অ্যারো: ভলিউম কমানো কিংবা বাড়ানো যাবে এই দুটি কী ব্যবহার করে
1 থেকে 9 কী: ভিডিওর ১০% থেকে ৯০% পর্যন্ত স্কিপ করা যাবে এসকল বাটন প্রেস করে
Home: এই বাটন চাপলে ভিডিও একেবারে প্রথম থেকে শুরু হবে
End: এই বাটন প্রেস করলে ভিডিও একেবারে শেষের দিকে চলে যাবে
F: পুরো ডিসপ্লে জুড়ে ভিডিও দেখতে চাইলে প্রেস করুন এই বাটনটি
Esc: ফুলস্ক্রিন মোড বন্ধ করতে রয়েছে এই বাটন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার