ইউটিউবে পূর্ণিমার সেই ছবি

news-image

বিনোদন প্রতিবেদক: নির্মাণ শুরুর ছয় বছর পর ইফতেখার আহমেদ ফাহমির ‘টু বি কন্টিনিউড’ ছবিটি গেল বছর ২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল চ্যানেল আইয়ের পর্দায়। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা ও পূর্ণিমা। এবার ইউটিউবে মুক্তি পেল সিনেমাটি।

গত ২৮ মে ‘চ্যানেল আই টিভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত এই ছবিটি। এরই মধ্যে ১৯ হাজার দর্শক ছবিটি ইউটিউব থেকে দেখেছেন। অনেকেই আবার ছবিটি দেখে নিজেদের মতামত প্রকাশ করেছেন কমেন্ট বক্সে।

এর আগে গেল এপ্রিলের শেষে ‘টু বি কন্টিনিউড’ জেনেভার ১৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে প্রতিনিধিত্ব করে।

‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পরিচালক ইফতেখার ফাহমি নিজেই। আরও আছেন পূর্ণিমা, মিশু সাব্বির, অর্পণা ঘোষ, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ। এই ছবির কাজ শুরু হয়েছিল ২০১১ সালে।

ফাহমি জানিয়ে ছিলেন, এই ছবিটির দুটি ভার্সন আছে। সিনেমাটিতে প্রথমে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছিলেন তাহসান। অবশ্য নির্মাণের মাঝপথে তাহসান সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার অভিযোগ ছিল— লোকেশনে গিয়ে টের পান চিত্রনাট্য পাল্টে গেছে। অনলাইনে প্রকাশ হওয়া একাধিক ফুটেজে এ গায়ক-অভিনেতার উপস্থিতি পাওয়া গেছে। সিনেমাটিতে দেখা যাচেছ ‘টু বি কন্টিনিউড’-এর নায়ক মূলত ফাহমি।

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?

চুল ও ত্বকের যত্নে আলোচনায় এক্সোসোম থেরাপি