ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজতে শি-জেলেনস্কি ফোনালাপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যা ছিল দীর্ঘ ও অর্থপূর্ণ ফোনালাপ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ ও অর্থপূর্ণ ফোনালাপ হয়েছে।

আজ বুধবার আল জাজিরা ও বিবিসির পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনেস্কি টুইটারে লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই ফোন কলের সঙ্গে বেইজিং-এ একজন রাষ্ট্রদূত নিয়োগ, তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একটি শক্তিশালী প্রেরণা দেবে।

ফোনালাপে উভয় নেতা বেইজিং এ ইউক্রেইনের একজন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

চীনের পক্ষ থেকেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, তারা সবসময় ‘শান্তির পক্ষে দাঁড়িয়েছে’।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। যুদ্ধের প্রথম কয়েকমাস এ বিষয়ে চুপচাপ থাকলেও সম্প্রতি চীন ইউক্রেইন যুদ্ধ অবসানে নানা উদ্যোগ নিচ্ছে। চীন বার বার বলে আসছে, ইউক্রেইন যুদ্ধে পশ্চিমাদের মত তারা একটি পক্ষকে বেছে নেয়নি। বরং নিরপেক্ষ অবস্থানে রয়েছে।

গত মাসে চীনের প্রেসিডেন্ট শি রাশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর করেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ‘প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। সেই সফরে তিনি একটি অস্পষ্ট ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন। তবে তিনি রাশিয়াকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেননি।

এর সফরের কয়েক দিনের মধ্যে, জেলেনস্কি শি’কে আলোচনার জন্য কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান