‘ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে বেলারুশ’

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে বেলারুশ যোগ দিতে পারে কি না-তা নিয়ে ক্রমশ শঙ্কা বাড়ছে। এরই মধ্যে নতুন তথ্য দিয়েছেন রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আলেক্সি পোলিশচাক বলেন, ইউক্রেন যদি বেলারুশ বা রাশিয়ার হামলা চালায় তাহলে যুদ্ধে যোগ দিতে পারে বেলারুশ।

গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার প্রচারিত রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তাসে আলেক্সি পোলিশচাক বলেছেন, যুদ্ধের তীব্রতা রোধে রাশিয়ান বাহিনীর সঙ্গে বেলারুশের সামরিক মহড়া, কিন্তু বেলারুশের যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাব্য সম্ভাবনা আছে।

তাসকে আলেক্সি পোলিশচাক বলেছেন, আইনি দিক দিয়ে যদি কিয়েভের নেতারা রাশিয়া বা বেলারুশের ভূখণ্ডে হামলা চালান, তাহলে পাল্টা হামলা চালানোর জন্য যথেষ্ট হবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান