ইউক্রেন ছাড়ল প্রথম শস্যবাহী জাহাজ

news-image

অনলাইন ডেস্ক : ২৬ হাজার টন ভুট্টা নিয়ে ইউক্রেনের ওডেসা বন্দর থেকে আজ সোমবার প্রথম শস্যবাহী জাহাজ ছেড়ে গেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে বলে আজ এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে পাঁচ মাসের বেশি সময় পর কৃষ্ণসাগরীয় বন্দর থেকে শস্যবাহী জাহাজ ছেড়ে গেলো।

দীর্ঘ অচলাবস্থা কাটতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় সম্প্রতি একটি চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো। এরই অংশ হিসেবে আজ সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘রাজনী’ লেবাননের উদ্দেশে ওডেসা বন্দর ছেড়েছে। সকালেই জাহাজটিকে ধীরে ধীরে ইউক্রেনের ওডেসা বন্দর থেকে বের হতে দেখা গেছে। জাতিসংঘ বিবৃতিতে জানিয়েছে, ২৬ হাজার টন ভুট্টা বহন করছে রাজনী কার্গো জাহাজটি।

বিশাল পণ্যবাহী জাহাজটি আগামীকাল মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছাবে। রাশিয়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বন্দরগুলোকে অবরোধ করে রেখেছে। এতে দীর্ঘসময় খাদ্য রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

ইউক্রেন বিশ্বের চতুর্থ খাদ্যশস্য রপ্তানিকারক দেশ। বিশ্বের ৪২ ভাগ সূর্যমুখী তেল উৎপাদন হয় এই দেশটিতে। এছাড়া মোট ভুট্টার ১৬ শতাংশ এবং গমের ৯ শতাংশ উৎপাদন করে দেশটি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান