ইউক্রেনে হামলা করে ‘ঐতিহাসিক ভুল’ করেছেন পুতিন : মাখোঁ

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি দাবি করেন, পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলার কারণে এখন তিনি (পুতিন) ‘বিচ্ছিন্ন’।

গতকাল শুক্রবার ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শততম দিনে দেশটির স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। বার্তাসংস্থা এএফপি ও আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘‘রাশিয়াকে ‘অপমানিত’ করা উচিত হবে না। আমরা কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করে তা থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত করতে পারি।’’

ইমানুয়েল মাখোঁ বলেন, ‘আমি পুতিনকে বলেছিলাম যে তিনি তার জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক এবং মৌলিক ভুল করেছেন। আমি মনে করি, তিনি নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা এক জিনিস, কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়া একটি কঠিন পথ।’

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের বিষয়টি তিনি ‘বাতিল’ করেননি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে কয়েক হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকট তৈরি করেছে।

এদিকে, পুতিন শুক্রবার বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সংকটের জন্য পশ্চিমাদের দোষারোপ করেছেন এবং ইউক্রেন থেকে শস্য রপ্তানির জাহাজগুলোর জন্য নিরাপদ পথের প্রস্তাবের পুনরাবৃত্তি করেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান