ইউক্রেনে রুশ আগ্রাসনে ৬৪ বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত হামলা ও সংঘাতে অন্তত ২৪০ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে নিহতের সংখ্যা ৬৪ জন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ)। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় থেকে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে ওসিএইচএ। ওসিএইচএ বলছে, ইউক্রেন সংঘাতে ২৪০ বেসামরিক হতাহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন তারা। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা তাদের। কারণ এখনো অনেক হতাহতের খবরের সত্যতা যাচাই করা যায়নি।

সংস্থাটি আরও জানায়, বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হাজারো মানুষ বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছে। এর মধ্য দিয়ে ইউক্রেনে, বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ‘মানবিক পরিস্থিতি’ তৈরি হয়েছে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ অব্যাহত রেখেছে রাশিয়া। হামলা শুরুর তিন দিনের মাথায় গতকাল শনিবার প্রথমবারের মতো ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেলিতোপোল শহর দখলে নেওয়ার দাবি করেছেন রুশ সেনারা। তবে রাজধানীসহ বেশ কয়েকটি শহরে প্রতিরোধ গড়ে তুলেছেন ইউক্রেনের সেনারা। যুদ্ধ থেকে বাঁচতে ইউক্রেন থেকে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পাশের দেশগুলোর দিকে ছুটছেন।

অন্যদিকে, গতকাল শনিবারও মস্কো, লন্ডন, বার্লিন, টোকিও, সিডনি, ব্রাসেলস, কলকাতাসহ বিশ্বের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান