ইউক্রেনে রাশিয়ার শীর্ষস্থানীয় এক কমান্ডার নিহত

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার শীর্ষস্থানীয় এক কমান্ডার নিহত হয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা পরিষেবা মন্ত্রণালয়ের দাবি, দেশটির খারকিভ শহরের কাছে যুদ্ধ চলাকালে রুশ সেনাবাহিনীর ওই শীর্ষ কমান্ডার নিহত হন। তবে ইউক্রেনের এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ ব্যাপারে রুশ কর্মকর্তারাও কোনো মন্তব্য করেননি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নিহত রুশ শীর্ষ কমান্ডারের নাম ভিটালি গেরাসিমভ। রুশ সেনাবাহিনীতে তার পদমর্যাদা ছিল মেজর জেনারেল। তিনি চিফ অব স্টাফ ছিলেন। তিনি রাশিয়ার ৪১তম আর্মি অব দ্য সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের প্রথম ডেপুটি কমান্ডার ছিলেন।

বিবৃতিতে দাবি করা হয়, যুদ্ধে রাশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত ও আহত হয়েছেন। ইউক্রেনের গোয়েন্দারা বলছেন, গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধ ও সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি রাশিয়ার ‘ক্রিমিয়া ফিরে পাওয়ার’ জন্য একটি পদক পেয়েছিলেন। ইউক্রেনের কর্মকর্তারা একটি ছবি টুইট করে বলছেন, তিনিই রুশ কমান্ডার গেরাসিমভ, যিনি নিহত হয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। কিয়েভের দাবি, ইউক্রেনে হামলা শুরুর পর এখন পর্যন্ত ১১ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের এ দাবি যাচাই করা যায়নি। এ বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুদ্ধে ইউক্রেনর কত সেনা নিহত হয়েছেন, সে বিষয়ে কিছু জানায়নি কিয়েভ।

ইউক্রেনের রাজধানী কিয়েভের ১৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে রাশিয়ার বিশাল সেনাবহর। রুশ সেনারা কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে সতর্ক করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। তাঁরা বলছেন, রুশ বাহিনী কিয়েভে হামলার জন্য প্রয়োজনীয় যুদ্ধসরঞ্জাম জড়ো করা শুরু করেছে। এ বহরে ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে। তাদের বেলারুশ থেকে চেরনোবিল হয়ে জ্বালানিসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার