ইউক্রেনে রাশিয়ার ফের ‘মিসাইল বৃষ্টি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তৃতীয় দিনের মধ্যে ভোরের আগে এটি ইউক্রেনে রাশিয়ার দ্বিতীয় দফায় হামলা। আজ সোমবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি বলছে, খেরসন অঞ্চলে হামলায় এখন পর্যন্ত অন্তত একজন নিহত হয়েছে। সেইসঙ্গে হামলায় তিন শিশুসহ ২৫ জন দিনিপ্রপেত্রভস্কে আহত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার ছোড়া ১৮ টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি ভূপাতিত করেছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইউক্রেনের এক নারী সেনা

রুশ নিযুক্ত এক কর্মকর্তা বলেন, দিনিপ্রোর কাছে পাভলোরাদ শহর হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল। ভ্লাদিমির রজভ বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেন, রেলওয়ে স্থাপনা এবং জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল।

হামলায় ১৯ টি সুউচ্চ অ্যাপার্টমেন্ট ব্লক, ২৫ টি প্রাইভেট বাড়ি, ছয়টি স্কুল, কিন্ডারগার্টেন এবং পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রপেত্রভস্কের সামরিক প্রশাসন একে বেদনাদায়ক রাত ও সকাল হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে গত শুক্রবার ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেদিনের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। শুধু ইউক্রেনের উমান শহরেই নিহত হন ২৩ জন।

আরও পড়ুন: রাশিয়ায় ইউক্রেনের গোলাবর্ষণ, নিহত ২

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪৩২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে কিন্তু যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার