‘ইউক্রেনে বাংলাদেশিদের দেশে ফিরতে অনাগ্রহী’

news-image

নিউজ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইন থেকে পালিয়ে ৪৭০ জন বাংলাদেশি পাশের তিন দেশ পোল্যান্ড, রোমানিয়া ও মলদোভায় আশ্রয় নিয়েছেন। এমন পরিস্থিতিতেও তারাসহ ইউক্রেনে থাকা বেশিরভাগ বাংলাদেশিই দেশে ফিরতে চান না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘খুব বেশি সংখ্যক মানুষ দেশে আসার আগ্রহ প্রকাশ করেননি। খুব বেশি হলে ৫০-৬০ জনকে পেয়েছি।’

এসময় যুদ্ধ চলার মধ্যে ইউক্রেইন থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় পথের পরিস্থিতি বিবেচনায় নিতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, পোল্যান্ডে যে চার শতাধিক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন, তাদের মধ্যে ৪৫ জন দূতাবাসের ব্যবস্থাপনায় আছে। পোল্যান্ড তাদের ১৫ দিন থাকতে দেবে।

ইউক্রেইনে থাকা বাংলাদেশিদের মধ্যে সাতশ জনের মতো বাংলাদেশ দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগে আছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

গত বৃহস্পতিবার ইউক্রেইনে রুশ অভিযানের পর সবাই পাশের দেশগুলোতে পালানো শুরু করে। এর মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

ইউক্রেইনে বাংলাদেশের দূতাবাস না থাকায় সরকার জানিয়েছে, পোল্যান্ডসহ অন্য দেশে পৌঁছানোর পর এই বাংলাদেশিদের রাখা ও ফেরানোর দায়িত্ব নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান