ইউক্রেনে ফের জোরালো হামলা, বিচ্ছিন্ন ৩ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। এদিন দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে অন্তত ৭০টি হামলা চালানো হয়।

এতে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ নভেম্বর) রুশ বাহিনী ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে দেশব্যাপী বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে। সব মিলিয়ে ৭০টির মতো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যার মধ্যে ৫১টি গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের সেনারা।

এদিকে, ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রয়েছে। রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরপরেই দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে প্রতিবেশী দেশ ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রুশ হামলার কারণে মলদোভাতেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই স্পিনু এক টুইটবার্তায় লিখেছেন, ‘ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রুশ বাহিনীর হামলার পর মলদোভার অর্ধেকের বেশি এলাকা অন্ধাকারাছন্ন হয়ে আছে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার