ইউক্রেনে ফের গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি রাশিয়ান বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিয়ামে একটি গনকবর আবিষ্কার করা হয়েছে। গণকবর থেকে এখনো পর্যন্ত ৪৪০টি দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ধার অভিযান এখনোও চলছে, আরো দেহ উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে। মারিউপল, বুচার পর ফের এমন গণকবরের সন্ধান পাওয়া গেলো।

শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি তার দৈনিক ভিডিও বার্তায় জানিয়েছেন, খারকিভ অঞ্চলের ইজিয়ামে একটি গণকবর পাওয়া গেছে। একইসঙ্গে জেলেনস্কি দাবি করেছেন, অনুসন্ধানকারী তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন যে মৃতদের মধ্যে কয়েকজনকে নির্যাতন করা হয়েছিল, যার মধ্যে কয়েকেজনের হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে। অনেকের গলায় দড়ি বাঁধা ছিল।

তিনি অভিযোগ করেন রাশিয়া একের পর এক জায়গায় এভাবেই যুদ্ধাপরাধ করেছে। বেসামরিক মানুষকে হত্যা করে কবর দিয়েছে।

জেলেনস্কি বলেন, গোটা বিশ্বের সামনে এই তথ্যগুলি তুলে ধরতে চাই। সকলে দেখুক, রাশিয়া কীভাবে যুদ্ধাপরাধ করেছে। এই হত্যালীলার জন্য তাদের দোষী সাব্যস্ত করার সময় এসেছে।

গত সপ্তাহেই ইজিউম পুনর্দখল করেছে ইউক্রেনের সেনারা। যুদ্ধের একেবারে গোড়ার দিকে খারকিভের এই শহর রাশিয়ার সেনা দখল করেছিল। দীর্ঘদিন ধরে এই অঞ্চল থেকেই খারকিভের অন্যান্য অঞ্চলে লড়াই চালাচ্ছিল রাশিয়া। গত সপ্তাহে জেলেনস্কি স্বয়ং ওই অঞ্চলে গিয়ে দেশের জাতীয় পতাকা তুলে এসেছেন। তারপরেই এমন গণকবর উদ্ধার হলো।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার