ইউক্রেনের মনোবল ভেঙে দিতে পরিকল্পনা করেছে রাশিয়া: জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের মনোবল ভেঙে দিতে রাশিয়া ড্রোন হামলা দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ মন্তব্য করেছেন। খবর বিবিসির।

জেলেনস্কি বলেছেন, তিনি গোয়েন্দা রিপোর্টে জেনেছেন ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে রুশ বাহিনী ইউক্রেনে হামলা চালিয়ে যাবে। ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর ওপর বিশাল হামলা চালানোর পর এমন তথ্য জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

কিয়েভে রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে নিঃশেষ করতে রাশিয়া ড্রোন হামলা দীর্ঘ করার পরিকল্পনা করেছে। তিনি আরও বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে এবং এর জন্য আমাদের সবকিছু করতে হবে। এখন সময় এসেছে আকাশ প্রতিরক্ষায় জড়িত সবাইকে বিশেষভাবে মনোযোগী হতে হবে।’

এর আগে জেলেনস্কি বলেন, ২০২৩ সালের শুরুর দিনে ইউক্রেনীয় বাহিনী ইরানের তৈরি ৮০টি ড্রোন ভূপাতিত করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিমাণ বাড়িয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের জ্বালানি স্থাপনাকে লক্ষ করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি ইউক্রেনের। এ ছাড়া দেশটি অভিযোগ করেছে, শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার