ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে নিরাপত্তা জোন করার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। খবর আলজাজিরার।

রাশিয়া এই প্লান্টটির নিয়ন্ত্রণে নেওয়ার পর সম্প্রতি সেখানে ব্যাপক গোলাগুলি শুরু হয়।

‘সেখানকার বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল’ বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। গত সপ্তাহেই সংস্থাটির একটি প্রতিনিধি দল প্লান্টটি পরিদর্শন করে আসে।

ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক কেন্দ্রটি বিপর্যয়ের হুমকির মধ্যে রয়েছে। প্লান্টটির আশপাশে গোলাগুলির জন্য যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন উভয়ই পরস্পরকে দায়ী করছে।

আইএইএ বলছে, গোলাগুলির কারণে পারমাণবিক কেন্দ্রের শারীরিক ক্ষতির মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, দ্রুত একটি নিরাপত্তা ও সুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমেই এটি অর্জন করা সম্ভব।

প্লান্টটি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় এ জন্য এর আশপাশে গোলাগুলি অতি দ্রুত বন্ধ করার সুপারিশ করেছে সংস্থাটি।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রসি প্লান্টটির পরিদর্শনের নেতৃত্ব দিয়েছিলেন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরা হয়।

গ্রসির প্রতিবেদন উপস্থাপনের আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দাবি করেন যে , ‘রাশিয়ান এবং ইউক্রেনীয় বাহিনী প্লান্টের চারপাশে সমস্ত সামরিক কার্যকলাপ বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ । একইসঙ্গে একটি ‘অসামরিক পরিধিতে সম্মত।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান