‘ইউক্রেনের পরাজয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে’

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের পরাজয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে- পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েৎস্কি গতকাল সোমবার এই মন্তব্য করেছেন। খবর পার্স টুডের। বিশ্বযুদ্ধ এড়াতে তাই জার্মানি ও ন্যাটো সামরিক জোটভুক্ত অন্য দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানো জোরদার করার কথা বলেছেন তিনি।

বার্লিনে এক অনুষ্ঠানে মাতেউস মোরাভিয়েৎস্কি আরও বলেন, জার্মানিকে অবশ্যই ইউক্রেনের জন্য লেপার্ড-টু ট্যাংক সরবরাহ করতে হবে। তিনি বলেন, পোল্যান্ড ও ফিনল্যান্ড কিয়েভকে ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেগুলো প্রকৃতপক্ষে হস্তান্তরের জন্য জার্মানির অনুমোদন প্রয়োজন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আজকে ইউক্রেন শুধু নিজের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না বরং ইউরোপের নিরাপত্তার জন্য যুদ্ধ করছে। আমি জার্মান সরকারকে আহ্বান জানাবো যাতে তারা চূড়ান্তভাবে সব ধরনের অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করে।

এছাড়া তিনি বলেছেন, ইউক্রেনে পরাজয়ের কারণে যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু আশঙ্কা রয়েছে, সেই কারণে কিয়েভকে সমর্থন দেওয়া বন্ধ করা এবং অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ স্থগিত রাখার কোনো কারণ থাকতে পারে না।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান