ইউক্রেনের ধ্বংসস্তূপে মিলল ৪৪ মরদেহ

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের ইজিয়াম শহরের একটি ধ্বংসস্তূপের নিচে ৪৪টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। রুশ হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের নিচে বেসামরিক নাগরিকের মরদেহগুলো শনাক্ত করেছে কর্তৃপক্ষ। গত মার্চে রাশিয়া হামলা জোরদার করলে ওই পাঁচতলা ভবনটির বেজমেন্টে আশ্রয় নিয়েছিলেন বাসিন্দারা।

স্থানীয় এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, উদ্ধারকারীরা কেবল ভবনটির কাছে পৌঁছেছে। ধ্বংসস্তূপে আরও মরদেহ শনাক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ একই রাস্তায় আরেকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল রাশিয়া।

ইজিয়াম শহরের মেয়র ভ্যালেরি মার্চেনকো বিবিসিকে বলেন, ‘আমরা জানি সেখানেও অনেকে থাকতেন। উদ্ধার তৎপরতা চলছে। আমি মনে করি, শিগগিরই সেখানে আরও মরদেহ পাওয়া যাবে।’

এর আগে রাশিয়া গত ১ এপ্রিল শহরটির নিয়ন্ত্রণে নেয়, এরপর থেকেই রুশ সেনারা অবস্থান করছে। তবে হারানো জায়গা পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা।

এর আগে কিয়েভের আশপাশ থেকে গণকবরের সন্ধান মেলে। রুশ বাহিনী যেসব জায়গা ছেড়ে গেছে সেখানে অনেক বেসামরিক নাগরিকের লাশ পাওয়া যায়। বিশেষ করে ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান