‘ইউক্রেনীয় শস্যবাহী’ রুশ জাহাজ আটক করেছে তুরস্ক

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে আসা রাশিয়ার একটি কার্গো জাহাজ আটক করেছে তুরস্কের কাস্টমস কর্তৃপক্ষ। তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল বদনার রোববার এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

ভাসিলের বরাতে বিবিসি জানিয়েছে, রুশ ওই জাহাজটির নাম ‘ঝিবেক ঝোলি’। সেটি ইউক্রেনের বেরদিয়ানস্ক বন্দর ছেড়ে এসেছিল। কৃষ্ণসাগরে তুরস্কের কারাসু বন্দরে পৌঁছালে জাহাজটি আটক করা হয়।

এদিকে, রয়টার্সের খবরে বলা হয়েছে-বর্তমানে জাহাজটি কারাসু বন্দরের বাইরে সমুদ্র উপকূল থেকে ১ কিলোমিটার দূরে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে সেখান থেকে সরানো হয়নি।

জাহাজে থাকা খাদ্যশস্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তা জানা যায়নি। তবে ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো থেকে শস্য চুরির অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এসব অভিযোগ অবশ্য নাকচ করে এসেছে মস্কো।

ইউক্রেনের জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ভাসিল বোদনার বলেন, আমাদের সম্পূর্ণ সহযোগিতা রয়েছে। জাহাজটি বর্তমানে বন্দরের (কারাসু) প্রবেশপথে স্থির অবস্থায় রয়েছে। তুরস্কের কাস্টমস কর্তৃপক্ষ এটিকে আটক করেছে।

তিনি বলেন, সোমবার তদন্তকারীদের একটি বৈঠকের মাধ্যমে জাহাজটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইউক্রেন আশা করছে, তারা শস্যগুলো বাজেয়াপ্ত করতে পারবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান