ইউক্রেনজুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত বেড়ে ৩৫

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে গত শনিবার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। তার মধ্যে দিনিপ্রো শহরের এক ভবন বিধ্বস্ত হয়েছে। দিনিপ্রপেত্রভস্ক অঞ্চলের গভর্নর ভ্যালেন্টিন রেজনিছেঙ্কো বলেছেন, রুশ হামলায় দিনিপ্রোর ভবনে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের এক পোস্টে তিনি বলেন, ভবনের ধবংস্তুপে আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবে তিনি বলেছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ইউক্রেনের শীর্ষ সামরিক কম্যান্ড বলেন, রাশিয়া তিন দফায় বিমান হামলা চালিয়েছে। দেশটি ভারী রকেট ব্যবস্থা থেকে ৫৭টি ক্ষেপণাস্ত্র এবং ৫৯টি হামলা চালিয়েছে। তবে তিনি দাবি করেছেন, ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর ২৬টি রকেট ভূপাতিত করেছে।

রুশ বাহিনীর নতুন দফায় এই সিরিজ হামলা রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হেনেছে। এতে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩২৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান