ইউক্রেনজুড়ে রাশিয়ার ফের মুহুর্মুহু হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ফের অতর্কিত হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় একজন নিহত হয়েছে। এ ছাড়া রাজধানী কিয়েভের দুই শহরে বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুই জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে।

রাশিয়ান মিসাইল ভূপাতিতের দাবি ইউক্রেনের
বৃহস্পতিবার বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচাক লিখেছেন, ওডেসায় রুশ বাহিনীর হামলায় আরও দুইজন আহত হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভের দেসনিয়াস্কি জেলায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবরও জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কেন্দ্রীয় ভিনিতসিয়া অঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। স্থানীয় মিডিয়ার খবরে খামেলিতস্কি অঞ্চলেও বিস্ফোরণের রিপোর্ট জানানো হয়েছে।

এ দিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে এখন পর্যন্ত ৯ বারের মতো ব্যাপক হামলা চালালো রাশিয়ান বাহিনী। ইউক্রেনের বাহিনী রাশিয়ার বিরুদ্ধে যখন পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছিল তখনই ইউক্রেনের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

আরও পড়ুন: ইউক্রেনের ‘প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র’ ব্যবস্থা ধ্বংস করল রাশিয়া

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধের এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার