ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক : জানিয়ে দিয়েছি‒ সংবিধান অনুসারেই হবে নির্বাচন, ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুসারেই হবে এবং সে কথা ইইউ প্রতিনিধিদলকে জানানো হয়েছে।

শনিবার বেলা ১২টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠকটি শুরু হয়। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওবায়দুল কাদের।

বৈঠক শেষে বেরিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমরা জানিয়ে দিয়েছি‒ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন।’

তিনি বলেন, বৈঠকে ইইউর প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চেয়েছে। তারা বাংলাদেশের সুন্দর নির্বাচন দেখতে চায়। আমরাও অঙ্গীকার করেছি‒ নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারে তারা আশ্বস্ত হয়েছে।

বৈঠকে নির্বাচন ঘিরে সংলাপ বা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘তাদের বলেছি, সংবিধানের বাইরে নির্বাচনকেন্দ্রিক কোনো কিছুই আমরা মানি না।’

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার