ইইউ গবেষণা তহবিল থেকে ইসরায়েলকে বাদ দেয়ার আহ্বান দেড় শতাধিক সংগঠনের

news-image

ইসরায়েলের সামরিক প্রতিষ্ঠানগুলোকে একটি আসন্ন গবেষণা তহবিল থেকে বাদ দেওয়ার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতি আহবান জানিয়েছে দেড় শতাধিক সংগঠন। মোট ১৬ দেশের ১৫৪টি সংগঠন এই আহবান জানিয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েলি পত্রিকা হায়োম ডেইলির এক খবরে বলা হয়েছে, ইইউ’র আসন্ন ১১ হাজার ৭০০ কোটি ডলারের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক কর্মসূচিতে ইসরায়েলের সামরিক প্রতিষ্ঠানগুলোকে যোগ না করার জন্য ইইউ আইনপ্রণেতাদের প্রতি আহবান জানিয়েছে ১৫৪টি সংগঠন। এমনটা হলে ইসরায়েলি সংস্থাগুলো কয়েকশ’ কোটি ডলার পরিমাণ অর্থ লোকসানের সম্মুখীন হবে।
১৬ দেশের সংগঠনগুলো এক চিঠিতে ইইউ আইনপ্রণেতাদের প্রতি ইসরায়েলকে তহবিল থেকে বাদ দেওয়ার আহবান জানিয়েছে। চিঠিতে বলা হয়, ইইউ বহু বছর ধরে নিরাপত্তা-শিল্প সংক্রান্ত গবেষণায় অর্থায়ন করে আসছে।

চিঠিতে আরো বলা হয়, ইউরোপীয় করদাতাদের অর্থ সামরিক প্রতিষ্ঠানগুলোতেও যায়। এর মধ্যে, গবেষণার আড়ালে বেসামরিক স্বার্থে প্রযুক্তি ও পদ্ধতি উন্নয়নের প্রতিশ্রুতি করা অনেকগুলো ইসরায়েলি সামরিক প্রতিষ্ঠানও রয়েছে। উল্লেখ্য, ‘হোরাইজন ২০২০’ নামে পরিচিত ইইউ’র বর্তমান গবেষণা ও উন্নয়ন বিষয়ক উদ্যোগের একটি অংশীদার ইসরাইল।
চিঠিতে বলা হয়, ইইউ’র গবেষণার উদ্দেশ্যে করা তহবিলের অর্থ পূর্বে সামরিক স্বার্থ হাসিলে ব্যবহৃত হয়েছে। চিঠিতে আরো বলা হয়, ইইউ’র সীমান্ত টহল বিষয়ক নীতিমালাগুলো এমন ধারণা ও প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি যেগুলো মানবাধিকার লঙ্ঘন করে।

চিঠিতে স্বাক্ষরকারীরা আহবান জানিয়েছে যে, ইইউ যাতে তাদের কর্মসূচিগুলো কেবলই বেসামরিক নিরাপত্তা ও শান্তি বিষয়ক গবেষণার মধ্যেই সীমাবদ্ধ রাখে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ