ইংল্যান্ডকে হারিয়ে দিল স্কটল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : এডিনবার্গে চরম নাটকীয় এক ম্যাচে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছে স্বাগতিক স্কটল্যান্ড। জয়ের কিনারায় পৌঁছে ৪৮.৫ ওভারে অলআউট হয়ে গেলে জয়ের দেখা পায়নি ইংল্যান্ড।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৩৭১ রানের বড় সংগ্রহ অর্জন করে। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে যেটি সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে জয়ের লক্ষ্যে ঠিকমতোই এগোচ্ছিল ইংল্যান্ড। কিন্তু ঘুরে দাঁড়ানো স্কটিশদের সামনে ৩৬৫ রানেই থেমে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

শেষ দুই ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১১ রান। হাতে ২ উইকেট থেকেও যেটা সংগ্রহ করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে আদিল রশিদ রান আউটের শিকার হলে হোঁচট খায় ইংল্যান্ড। এলবিডব্লিউর শিকার হয়ে উড যখন সাজঘরে ফেরেন ততক্ষণে ইংল্যান্ড অলআউট। অন্য প্রান্তে লোয়ার অর্ডার ব্যাটসম্যান প্লাঙ্কেটের ৪৫ বলে অপরাজিত ৪৭ রানের অনবদ্য ইনিংসটা বিফলেই গেল তখন।

স্কটিশদের শুরুটা হয়েছিল চমৎকার। ওপেনার ম্যাথু ক্রস ও কাইল কোয়েটজার ৮২ বলে ১০৩ রানের জুটি গড়ে তোলেন। ৪৯ বলে ৫৮ রান করেন অধিনায়ক কোয়েটজার। আরেক ওপেনার ক্রস ফেরেন ৩৯ বলে ৪৮ রান করে। কোয়েটজার আউট হন রশিদের বলে আর ক্রস শিকার হন প্লাঙ্কেটের।

স্কটল্যান্ডের ক্যালাম ম্যাক্লাউড তিন নম্বরে নেমে ৯৪ রানে ১৪০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। স্কটল্যান্ডের হয়ে এর আগেই ৬টি শতক আছে এই ব্যাটসম্যানের। যেগুলোর ৩টিই দেড় শ ছড়িয়েছে। কে জানে, রোববারের এই ম্যাচেও হয়তো দেড় শ পার হতো। তাঁকে যে কেউ থামাতে পারেননি। অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ম্যাক্লাউড। ম্যাক্লাউডের ১৪০ রানের ওপর ভর করে স্কটল্যান্ড ৩৭১ এর বিশাল সংগ্রহে পৌঁছায়।

অন্যদিকে ওপেনার জনি বেয়ারস্টো ৫৯ বলে ১০৫ রানের মারকুটে ব্যাটিং ছিল স্কটল্যান্ডের প্রতি ইংল্যান্ডের দাঁতভাঙা জবাব। শেষ পর্যন্ত যদিও এই জবাব কাজে আসেনি। বেয়ারস্টোকে সঙ্গ দেন আরেক ইংলিশ ওপেনার জেসন রয়। উদ্বোধনী জুটিতে দুজন মিলে ৭৬ বলে তোলেন ১২৯ রান। এত ভালো শুরু, শক্ত ভিতের পরেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার