আ. লীগে সাধারণ সম্পাদক পদে ১০ প্রার্থী আছেন: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি: আমাদের সময়

আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে কমিটিতে বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‌সভাপতি পদে তিনি (শেখ হাসিনা) অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নেই।

তিনি আরও বলেন, ‌‌‘সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। তবে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। পরবর্তী কাউন্সিলে হয়তো রদবদল হবে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না।’

আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলন চ্যালেঞ্জিং। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করা হবে। সম্মেলনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছি। সে লক্ষ্যে কাজ করে যাব। মূল লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগ আগামী সরকার পরিচালনার জন্য প্রস্তুত। ’

এবারের সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা থাকবে। সেই সঙ্গে এবারের সম্মেলন থেকে দলকে চাঙা করার জন্য নতুন নেতৃত্ব আসবে।

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে।

সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘অনেকে ঢাকা আসতে শুরু করেছেন। স্মরণকালের ঐতিহাসিক একটা সম্মেলন হবে। উপস্থিতি বেশি হবে। সারা দেশে একটা জাগরণের ঢেউ আছে।

বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘হ্যাঁ দাওয়াত আমরা সকলকেই দেব, যারা নিবন্ধিত দল তাদেরকে দাওয়াত দেব।’

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার