আ. লীগের নয়, ১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের পতনের ধ্বনি নয়, ১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের শিল্প বিষয়ক সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাড়াবাড়ি করছে, ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করবে বলে হুমকি দিচ্ছে। সরকারের পতন নয়, বরং আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের পতনধ্বনি শুনতে পাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ পালাবে না, প্রয়োজনে জেলে যাবে। কিন্তু বিএনপি পালাবারও পথ পাবে না।

সেতুমন্ত্রী বলেন, সামরিক আমলে সংবিধান বহুবার কচুকাটা হয়েছে। সেই সুযোগ আর নেই। আগামী নির্বাচনও হবে সংবিধান অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগের পক্ষ থেকে বিরোধী দলের সমাবেশে বাধা দেয়া হচ্ছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে। দলটির দুই নেতাই দণ্ডিত। আর বেগম জিয়া এতিমের টাকা লুটপাটের দায়ে দণ্ডিত। বেগম জিয়াকে বিএনপি মুক্ত করতে পারেনি। সরকার মানবিক দিক বিচার করে তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছে।

এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, মানুষ খুব কষ্টে আছে। সেটির সমাধানই এখন মুখ্য বিষয়। সংকট থেকে পরিত্রাণই এখন সরকারের প্রধান কাজ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার