আ. লীগের নতুন কমিটিকে রওশন এরশাদের শুভেচ্ছা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সভাপতি এবং ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় রওশন এরশাদ বলেন, ঐতিহ্যবাহী এ দলটি উপমহাদেশের প্রাচীনতম দলগুলোর অন্যতম। যে দলটির রয়েছে ’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর নির্বাচন, ’৫৬-এর স্বায়ত্তশাসন, ’৬২-এর শিক্ষা কমিশন আন্দোলন, ’৬৪-এর সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন, ’৬৬-র ৬ দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, ’৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ভূখন্ডের জন্মের ঐতিহাসিক কৃতিত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দলটিকে নেতৃত্ব দিয়েছেন তার তো গৌরবময় ইতিহাস তো থাকবেই। এই জনপদে এমন সফলতম নেতৃত্ব অন্য কোনো দলের নেই।

তিনি বলেন, ’৭৫ সালে জাতির পিতা হত্যার পর আওয়ামী লীগ ধরে রাখে তৃণমূল কর্মীরা। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নেতৃত্বের প্রতি বঙ্গবন্ধু হত্যার পর প্রবাস থেকে ফিরে এসে শেখ হাসিনা ক্রান্তিকাল অতিক্রম করে দল ও বাংলাদেশকে সফলভাবে টেনে এনেছেন। শুধু দলীয় নেতৃত্ব নয়, রাষ্ট্রীয় নেতৃত্বেও তার অবস্থান আজ বিশ্ব নেতাদের কাতারে। এ সময়ের মধ্যে বাংলাদেশে ঘটেছে অনন্য উন্নয়ন।

তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, মেধা, দেশপ্রেম এবং অসংখ্য নেতাকর্মীর অপরিসীম ত্যাগ বাংলাদেশকে নিয়ে এসেছে শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের প্রিয় বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির ২২তম জাতীয় সম্মেলন যথার্থ প্রক্রিয়ার মধ্যে সৎ, যোগ্য নেতৃত্ব উপহার দিয়েছে, যাদের নেতৃত্বে আগামীতে উন্নয়ন অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’

নতুন কমিটির হাত ধরে অতীতের মতোই বাংলাদেশ বিনির্মাণে সৃষ্টিশীল ভূমিকা রাখবে এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান