আ.লীগের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা শনিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চূড়ান্ত প্রার্থীদের নাম আগামী শনিবার (২৫ নভেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভোটের মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকের সভায় রংপুরের ৩৩ ও রাজশাহীর ৩৯টিসহ মোট ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আগামীকাল (শুক্রবার) সকাল ১০টা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সারা দেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান। জোট হবে বিভিন্নভাবে, কার সাথে কার জোট হবে আর কোথায় গিয়ে ঠেকবে এগুলো বলা মুশকিল। নির্বাচনের আগে জোট হতেও পারে… সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমনও হতে পারে যে, আপনিও ভাবছেন না, আবার আমিও ভাবছি না… কিন্তু কার সাথে কার জোট হয়ে যাবে কেউ ভাবতেই পারব না।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান