আয়নায় নিজেকে দেখে ভয় পেতেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : প্রেগন্যান্সি কোনো ট্যাবু নয়, গোটা দেশের কাছে এই উদাহরণ পেশ করেছেন কারিনা কাপুর খান। প্রেগন্যান্সি নিয়ে প্রচলিত কুসংস্কার ভেঙে বলিউড অভিনেত্রীদের নতুন পথ দেখিয়েছেন তিনি।

এছাড়াও অন্তঃসত্ত্বা অবস্থায় নায়িকারা ঘরে লুকিয়ে থাকবেন, শুটিং ফ্লোরে যাবেন না, ব়্যাম্পে হাঁটবেন না- এসব মিথ্যা ভেঙে গুড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি প্রকাশিত হয়েছে কারিনার লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’। এতে মাতৃত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন এই অভিনেত্রী। এছাড়া নতুন মায়েদের জন্য একগুচ্ছ উপদেশ দিয়েছেন তিনি। ব্যক্ত করেছেন নিজের প্রেগন্যান্সি জার্নির অভিজ্ঞতা।

২০১৬ সালের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আবিষ্কারের সেই মুহূর্তের কথা মনে করলে আজও শিউরে উঠেন জানিয়ে কারিনা বলেন, আমি ছিলাম ভীত, মোটা, ফোলা এবং ক্লান্ত। আমি লক্ষ্য করেছিলাম আমার স্ফীত পেট, ডার্ক সার্কেল, সি-সেকশনের সেই ড্রেসিং ব্যান্ডেজগুলো… আমার কি অনুভূতি ছিল তা ভাষায় প্রকাশ করতে পারব না।

সম্প্রতি এক ব্রিটিশ দৈনিককে দেয়া সাক্ষাৎকারে কারিনা জানান, বলিউড অভিনেত্রীরা যখন অন্তঃসত্ত্বা হন, তখন তারা বাড়ির বাইরে আসেন না। কারণ নিজেদের ফিগার থেকে লুকস নিয়ে তারা সচেতন হয়ে পড়েন। কারণ তাদের হয়তো গ্ল্যামারাস দেখাবে না, হয়তো তাদের দেহে মেদ জন্মে গেছে, সেই দেখে মানুষ নানা মন্তব্য করবে, এইগুলো বিরাট বড় ট্যাবু ভারতে। তবে আমি ঠিক করেছিলাম, নিজের রাস্তা নিজেই তৈরি করব।

প্রসঙ্গত, প্রথমবার মা হওয়ার সময় কারিনা কাপুর ছবির কাজে নিজেকে রীতিমতো ব্যস্ত রেখেছিলেন। এমনকি গর্ভবতী অবস্থায়ও মনীশ মালহোত্রার ডিজাইন করা জমকালো লেহেঙ্গা-চোলি পরে ল্যাকমের ফ্যাশন মঞ্চ আলো করেছিলেন। কখনোই তিনি তার মাতৃত্বকে সবার কাছ থেকে আড়াল করতে চাননি।

জানা গেছে, এবারও ফটোশুটের পাশাপাশি ছবি সংশ্লিষ্ট নানা কাজে ব্যস্ত ছিলেন বলিউডের এই নবাবপত্নী।

কিছুদিন আগে জানা যায়, সাইফ-কারিনা তাদের ছোট ছেলেকে সংক্ষেপে ‘জেহ’ নামে ডাকেন।

নিজের লেখা ‘প্রেগন্যান্সি বাইবেল’ বইয়ে কারিনা জানিয়েছেন, ছোট ছেলের নাম রাখা হয়েছে জাহাঙ্গীর আলী খান। এই বইয়ের শেষ পাতায় ছোট ছেলের ছবিও প্রকাশ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার