আস্থা ভোটে উতরে গেলেন বরিস জনসন

news-image

নিউজ ডেস্ক : আস্থা ভোটে উতরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল সোমবার আস্থা ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২১১ জন এমপি জনসনের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে ১৪৮টি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতায় টিকে গেলেও এই ভোটাভুটি জনসন কিংবা তার দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ এ ধরনের ভোটাভুটিতে দলের অস্থিরতা অনেকটা প্রকাশ্যে চলে আসে। খবর বিবিসি।

জনসন প্রধানমন্ত্রী থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত নিতে গতকাল আস্থা ভোটের ডাক দেন কনজারভেটিভ এমপিরা। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ভোটাভুটি শুরু হয়; শেষ হয় রাত ১টায়। আর ফল ঘোষণা করা হয় রাত ২টায়। ক্ষমতায় টিতে থাকতে জনসনের ১৮১টি ভোট পেলেই চলত। লকডাউনের মধ্যে দেশবাসীকে বিধিনিষেধে আটকে রেখে জনসনের মদপানের পার্টি করা নিয়ে শোরগোল, অর্থনৈতিক নীতি এবং জনসনের নেতৃত্বের ধরন নিয়ে বিভেদের প্রেক্ষাপটে এই আস্থা ভোটের ডাক দেওয়া হয়।

এই ভোটে জেতায় অন্তত এক বছরের জন্য তাকে আর আস্থা ভোটের মুখে পড়তে হবে না। আর হেরে গেলে ক্ষমতা ছাড়তে হতো তাকে। প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না দলের নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রেও। ভোট শুরুর আগেই অবশ্য ১৪১ এমপি এবং মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য জনসনের পক্ষে নিজেদের সমর্থনের কথা জানান।

এ ছাড়া এমপিদের সঙ্গে এক বৈঠকে জনসন বলেন, ‘আমি আবার আপনাদের জন্য জয়ী হব।’

যুক্তরাজ্যের ইতিহাস বলছে, রাজনৈতিক নেতারা আস্থা ভোটে উতরে গেলেও পুরো মেয়াদে ক্ষমতায় থাকতে পারেন না। এর আগে সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে হাউস অব কমন্সে দুই-তৃতীয়াংশ সহকর্মীর সমর্থন পেয়েছিলেন। কিন্তু মাস ছয়েক পরই ক্ষমতা ছাড়তে হয় তাকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান