আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

news-image

অনলাইন ডেস্ক : গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের কথা ও সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের গানটি রোমান্টিক আবহে তৈরি করা হয়েছে, যেখানে প্রেম, সৌন্দর্য ও মুগ্ধতার অনুভূতি ফুটে উঠেছে।
গানটির কথায় লোকজ শব্দ ও গ্রামীণ আবহের সমন্বয়ে প্রিয় মানুষের রূপে মুগ্ধ এক প্রেমিকের অনুভূতি তুলে ধরা হয়েছে। সহজ ও আকর্ষণীয় কথার মাধ্যমে সাজানো হয়েছে গানটির রোমান্টিক আবেদন।
গানটির কয়েকটি পঙ্‌ক্তিতে প্রিয়জনের চুল, শাড়ি, দুলতে থাকা আঁচল ও নূপুরের শব্দের বর্ণনা রয়েছে। এসব চিত্রকল্পের মধ্য দিয়ে প্রেমিকের মুগ্ধতা প্রকাশ পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গানটির অডিও ইতিমধ্যে মাহবুবুল খালিদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিগগিরই এর সংগীতচিত্র প্রকাশিত হবে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদ দীর্ঘদিন ধরে সংগীত ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর লেখা পাঁচ শতাধিক গান প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। এসব গানে বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা কণ্ঠ দিয়েছেন।
তাঁর সৃষ্টিতে প্রেম ও ভালোবাসার পাশাপাশি সামাজিক অসংগতি, মানবিক সংকট এবং বিভিন্ন আলোচিত ঘটনাও উঠে এসেছে। নির্যাতনের শিকার শিশু আদুরিকে নিয়ে ‘আদুরি’, ফেলানী হত্যাকাণ্ড নিয়ে ‘ফেলানীরে করল গুলি’ এবং মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ‘মাগুরার ফুল’ গানগুলো তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে। এ ছাড়া ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়েও গান লিখেছেন তিনি।
এবার আসিফ আকবরের কণ্ঠে ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ গানটি মাহবুবুল খালিদের সংগীতভান্ডারে নতুন সংযোজন হিসেবে শ্রোতাদের সামনে আসছে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত