আসামিদের হয়ে ‘প্রক্সি’ দিতে আদালতে, দুই ভাই কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : মারধর ও শ্লীলতাহানির মামলায় আসামির হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে দুই সহোদরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার তৃতীয় অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জানান, মামলার চার্জশিটভুক্ত দুই আসামি রনি ও রুবেলের পরিবর্তে একই নামের অন্য দুই ভাই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তখন বিচারক তাদের কাছে নিজেদের নাম এবং বাবার নাম জানতে চান। নিজেদের নাম ঠিক বললেও বাবার নামে অমিল পান বিচারক। চার্জশিটে ওই দুই আসামিরা বাবার নাম পাপ্পু দেওয়া থাকলেও তারা আদালতে রফিক বলে জানান। এতে বিচারকের সন্দেহ হলে রনি ও রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে আসামিপক্ষের আইনজীবী জান্নাতুল ইসলাম বলেন, কারাগারে পাঠানো আসামিরাই মামলার প্রকৃত আসামি। চার্জশিটে তাদের বাবার নাম রফিকের পরিবর্তে পাপ্পু এসেছে। বিচারকের কাছে তারা বাবার প্রকৃত নামই বলেছেন। কিন্তু বিচারক ভেবেছেন তারা প্রক্সি দিতে এসেছেন। এ জন্য তাদের কারাগারে পাঠিয়েছেন।

২০১৪ সালের ১৪ জুন মো. অপু নামে এক ব্যক্তি পল্লবী থানায় মামলাটি করেন। মামলায় মুরাদ, রনি, আরজু, ইলু, নিলা ও রুবেলকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ১৩ জুন শবে বরাতের রাতে অপুর পরিবারের লোকজন পল্লবীর বাসায় নামাজ পড়ছিলেন। এ সময় আসামিরা তাদের বাসার গেটের ভেতরে পটকা ফোটায়। নামাজে বিঘ্ন ঘটায় অপুর ভাগ্নে ফয়সাল তাদের নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে গালাগালি করে। এক পর্যায়ে তারা দেয়াল টপকে বাসার ভেতরে ঢুকে নারীদের মারধর ও শ্লীলতাহানি করে। এ সময় ২০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়ে যায় তারা।

মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২৬ অক্টোবর ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন কাউন্টার টেররিজম ইউনিটের এসআই প্রদীপ কুমার সরকার। গত বছরের ১৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার