আসল স্বামী নাকি ভাড়া করা! রাখিকে প্রশ্ন সালমানের

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত কি সত্যিই বিয়ে করেছেন? কয়েক বছর ধরে এই রহস্যের যেন সমাধানই হচ্ছে না। তবে রাখি প্রকাশ্যে বার বার বলেই যাচ্ছেন, রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়েছেন। আর শিগগিরই তাকে সবার সামনে নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন রাখি। রাখি কথা রেখেছেন, সম্প্রতি বিগবসে নিয়ে আসেন তার স্বামী রিতেশকে। সেজেগুজে বিগবসের ঘরে আসেন রিতেশ। সবার সঙ্গে রাখি পরিচয় করিয়ে দেন তার স্বামী রিতেশকে।

তবে এই কাণ্ডকে একেবারেই বিশ্বাস করতে চাইছেন না সালমান খান তিনি বলেন, রাখি নাকি একেবারেই মিথ্যা কথা বলছেন। এমনকি শোয়ের মাঝেই সালমান রাখিকে বলেন, এটা কি তোমার সত্যিকারের স্বামী, নাকি ভাড়া করে এনেছো! রাখি অবশ্য সালমানের এই মন্তব্যের কোনো উত্তর দেননি। বরং উত্তর দেন রিতেশই।

বিগবসে ঢুকে রিতেশ বলেন, আমার স্ত্রী রাখি কখনো মিথ্যা কথা বলে না। আমি ওকে সকলের সামনে গ্রহণ করতে পারিনি, সেটা আমার দোষ। আমার পেশাগত সমস্যা ছিল তাই রাখিকে অপেক্ষা করতে বলেছিলাম।

সংবাদ প্রতিদিন জানায়, বিগবসে ঢুকে প্রতিযোগীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন রাখি সাওয়ান্তের স্বামী রিতেশ। রাখিকে সঙ্গে নিয়ে নানা ভঙ্গিমায় ছবিও তোলেন তিনি।

তবে রাখির এই স্বামীকে নিয়ে ধোঁয়াশায় রয়েছেন বিগবসের দর্শকরাও। সালমান খানের মতো তারাও রাখির কথায় সন্দেহ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা রাখিকে কটাক্ষ করে নানা মন্তব্যও করছেন। সবার একই কথা, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন। অনেকের মতে টিআরপি তোলার জন্যই নাকি এই পন্থা অবলম্বন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার