আসছে গরম, প্রাণ জুড়াবে ঠাণ্ডা বোরহানি

news-image

নিউজ ডেস্ক : সাধারণত পোলাও বা বিরিয়ানির মতো ভারী খাবারের পরে বোরহানি খাওয়ার চল আছে। চট্টগ্রাম অঞ্চলের একটি বিখ্যাত এবং সুস্বাদু এই পানীয় স্বাস্থ্যের জন্যও উপকারী। বোরহানির প্রধান উপকরণ টক দইয়ে রয়েছে প্রচুর উপকারী পুষ্টিগুণ। যেগুলি দ্রুত খাবার হজম করায় এবং পেট ঠাণ্ডা রাখতেও সাহায্য করে। চলুন জেনে নিই কিভাবে ঘরে বানানো যায় বোরহানি।

উপকরণ

১. টক দই এক কাপ

২.পুদিনা পাতা কুচি

৩.বিট লবণ আধ টেবিল চামচ

৪.কাঁচা মরিচ কুচি দু টেবিল চামচ

৫.ধনে গুঁড়ো এক চা চামচ

৬.গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ

৭.পানি পরিমাণ মতো

৮.চিনি তিন চা চামচ

প্রস্তুত প্রণালী

মিক্সার বা ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিলেই তৈরি সুস্বাদু বোরহানি।

পরিবেশনের আগে বোরহানির উপর ছড়িয়ে নিতে পারেন পুদিনা পাতা। ঠাণ্ডা বোরহানি খেতে চাইলে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার