আসছে ‘কৃষ ৪’, গানও গাইবেন হৃতিক রোশন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সুপারহিরো ‘কৃষ’। এই চরিত্র দিয়ে ছোট বড় সবার মনে জায়গা করে নিয়েছেন হৃতিক রোশন। এরই মধ্যে তিনটি কিস্তি মুক্তি পেয়েছে এই সিরিজের। এবার আসতে চলেছে ‘কৃষ ৪’।

ছবিটির জন্য নতুন চমক হলো এতে গান গাইবেন হৃতিক। এই খবরটি ‘কৃষ’ ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

রাকেশ রোশন যথারীতি এটি পরিচালনা করবেন। পরিচালক এই মুহূর্তে ছবিটির চিত্রনাট্য পর্যালোচনা করছেন, যা এরইমধ্যে লেখা হয়েছে।

একটি বিনোদন পোর্টালের সাথে সাক্ষাৎক্ষারে বলিউডের নামি প্রযোজক-পরিচালক রাকেশ বলেন, তিনি ‘কৃষ ৪’ নিয়ে ব্যস্ত রয়েছেন। খুব দ্রুতই ছবির কাজটি শুরু করতে চান। বর্তমানে ছবির সংগীতের কাজ শুরু হয়েছে।

বরাবরই রাকেশ রোশন তার চলচ্চিত্রে সংগীতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। শ্রুতিমধুর গানের জন্য তার ছবিগুলোর সুনাম রয়েছে। এবারেও তিনি কিছু গান নিয়ে আসতে চাইছেন যা সবার মনে দাগ কাটবে। তারই একটি অংশ হিসেবে ছেলেকে দিয়ে গাওয়াবেন একটি গান।

আসছে ‘কৃষ ৪’, গানও গাইবেন হৃতিক রোশন

রাকেশ রোশন আরও বলেন, ‘হৃতিক ছবিতে গান করবেন। আশা করছি এটি ভাল গান হবে। হৃতিক রোশন এর আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘সেনোরিটা’ গানে কণ্ঠ দিয়েছে। সে ‘কাইটস’ ছবির টাইটেল ট্র্যাক গেয়েছে। সেগুলো সবার মন জয় করেছে। আশা করছি আরও একবার নিজের সংগীত প্রতিভার প্রমাণ দেবে হৃতিক।’

লকডাউন চলাকালীন হৃতিক রোশন তার পিয়ানো বাজানো এবং গান উপভোগ করার ভিডিও শেয়ার করেছিলেন। দেখে মনে হচ্ছে অভিনেতা তার নতুন গানের জন্য প্রস্তুত।

শেষ কিস্তি ‘কৃষ ৩’ ২০১৩ সালে মুক্তি পায়। সেখানে হৃতিকের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত এবং বিবেক ওবেরয়কে দেখা গিয়েছিলো।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার