আশ্রয়কেন্দ্রে রাশিয়ার হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বেসামরিক লোকের আশ্রয়কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সাংস্কৃতিককেন্দ্র, স্কুল ও বেসরকারি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া দক্ষিণাঞ্চলের অবরুদ্ধ শহর মরিপোলের নাট্যশালায় বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। এসব সাংস্কৃতিককেন্দ্রে বেসামরিক লোক আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। খবর বিবিসি।

ইউক্রেনের আইনপ্রণেতা দিমিত্রো গোরিন বিবিসকে জানান, মরিপোল নাট্যশালায় এক হাজারের বেশি লোক আশ্রয় নিয়েছিল। এমনকি রুশ বাহিনী সেখানকার বেসামরিক লোকের অবস্থান সম্পর্কে তথ্য জানত। এ ছাড়া সেখানে শিশু রয়েছে এমন বার্তাও তাদের দেওয়া হয়েছিল। অন্যদিকে খারকিভে সাংস্কৃতিককেন্দ্রে হামলা সম্পর্কে মেরেফা শহরের মেয়র ভ্যানিয়ামিন সিতোভ সংবাদমাধ্যমকে জানান, সাংস্কৃতিককেন্দ্র, স্কুল ও বেসরকারি স্থাপনায় বোমা হামলা করেছে রাশিয়া। সেখানে অনেক বেসামরিক লোক আশ্রয় নিয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে বেসামরিক লোক হতাহত হয়নি।

কতদূর অগ্রসর হলো রুশ বাহিনী

ইউক্রেনে রুশ বাহিনীর ‘বিশেষ অভিযান’-এর গতকাল ২২তম দিন অতিবাহিত হয়েছে। এ পর্যায়ে বিবিসির খবরে বলা হয়েছে, রুশ বাহিনী এখনো ইউক্রেনের বিভিন্ন শহর দখল করতে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ জানিয়েছে, রুশ বাহিনী বড় ধরনের বাধার মুখে রয়েছে। একই সঙ্গে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি। ওই প্রতিবেদনের লেখক বলছেন, আর্মেনিয়া ও সাউথ ওসেটিয়ায় যেসব রুশ সেনা সংরক্ষিত ছিল, তাদেরও ইউক্রেন যুদ্ধে মোতায়েন করতে হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইউক্রেনে অবস্থানরত রুশ বাহিনী সমস্যার সম্মুখীন হয়েছে বলেই রাশিয়াকে সেনাশক্তি বৃদ্ধি করতে হচ্ছে। এদিকে গত বুধবার ইউক্রেনের সেনারা রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে রুশ আক্রমণের পাল্টা জবাব দিয়েছে। ওইদিন রাজধানীর দক্ষিণাঞ্চলে কোনো হামলা হয়নি। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বন্দরনগরীর মরিপোলে হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া রকেট হামলা চালিয়েছে। এই শহরটি চারদিক থেকে রুশ বাহিনী ঘিরে রেখেছে। রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে ইউক্রেনের ওদেসা এলাকাতেও রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

উল্লেখ্য, রাশিয়া ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনী ইউক্রেনে সর্বাত্মক হামলা চালায়। চলমান যুদ্ধে এ পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে শরণার্থী জীবন বেছে নিতে বাধ্য হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার