আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

news-image

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে দোকান মালিক নিহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি স্বর্ণের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত দিলীপ দাস (৫২) আশুলিয়ার গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্বপ্না বেগম বলেন, রাতে তারাবির নামাজের সময় বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তখন আমি বাজার ঝাড়ু দিচ্ছিলাম। এ সময় স্বর্ণের দোকানদার দিলীপ তাঁর দোকান বন্ধ করছিলেন। পাশেই তাঁর স্ত্রী দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চারজন লোক অস্ত্র হাতে দ্রুত দোকানের দিকে এগিয়ে এসে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তখন ওই দোকানের সামনে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

তিনি বলেন, পরে চারজন দুর্বৃত্ত দিলীপকে সামনে ও পেছন থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় দোকান মালিকের স্ত্রীর হাতে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও লুট হওয়া জিনিসপত্রের পরিমাণ জানাতে পারেননি।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, ককটেল ফাটিয়ে ও দোকান মালিককে কুপিয়ে একটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তবে কী পরিমাণ স্বর্ণ বা টাকা লুট হয়েছে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল বলেন, রাতে দিলীপ নামে এক রোগীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের এমারজেন্সিতে নেওয়া হয়েছিল। তাঁর শরীরে রক্তাক্ত জখম ছিল। পরে চিকিৎসা দেওয়ার সময়েই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। সূত্র: ইনডিপেনডেন্ট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি