আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে সুষ্ঠু নির্বাচনের পথে আনেন: ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : আল্লাহ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু নির্বাচনের পথে আনেন, সবাইকে এই প্রার্থনা করতে বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। দেখেন শান্তির দ্বীপ ছিল শ্রীলংকা। শিক্ষিত মানুষ, শান্তির দেশ কী হয়েছে। আগুন জ্বলছে, গণহারে দারিদ্র্য বাড়ছে। আমরা সেদিকে যাব না তো? আমাদের সবার উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমাদের উচিত আল্লাহকে বলা আমাকে সঠিক পথ দেখাও, আমার প্রধানমন্ত্রীকে হেদায়েত করো, ওনাকে সুষ্ঠু নির্বাচনের পথে আনো।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘চালাকি ছাড়েন, কারচুপি বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন। যে আসে আসবে, আর তা না হলে শ্রীলংকার মতো অবস্থা হবে। সেখানে যা ঘটছে তেমন কাহিনী এখানেও সৃষ্টি হতে পারে। সুতরাং সাবধান, সাবধান।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমার স্নেহের প্রধানমন্ত্রী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, খুব ভালো কথা। নামাজ পড়েন, দেশের জন্য দোয়া করেন। কিন্তু আপনি ভারতীয়দের দ্বারা আবৃত হয়ে আছেন। তারা আপনাকে ভুল পথে নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট এবং পীর মাশায়েখ ঐক্য পরিষদের সমন্বয়ক শাহ সুফি শামসুল আলম চিশতির সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদের মহাসচিব শাহসূফি আল্লামা হানিফ নূরী, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, গায়ক আরিফ দেওয়ান, সৈয়দা জাহিদা সুলতানা রতনাজী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান