আল্লাহ ব্যতীত নির্বাচন বন্ধ করার শক্তি কারও নেই : আমু

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, আল্লাহ ব্যতীত এমন কোনো শক্তি নেই আগামী জাতীয় নির্বাচন বন্ধ করতে পারে।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের উদ্দ্যেশে তিনি বলেন, যে যতো ষড়যন্ত্রই করেন না কেন? যতো জায়গায়ই ধরনা দেন কেন আর যতো কথাই বলেন কেন? কোনো লাভ হবে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। সংবিধানের আলোকে দেশ চলছে। সংবিধানের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারও শক্তি নেই এই নির্বাচন বানচাল কিংবা পিছিয়ে দেওয়ার।

আজ বুধবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউশনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, এদেশে হত্যা, খুন ও ষড়যন্ত্রের রাজনীতিতে যারা জড়িত তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে জিয়াউর রহমান ও খালেদা জিয়া। অপরাজনীতির যারা বাহক তাদের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে আগামী সেপ্টেম্বর মাস থেকে রাজপথে থাকবে ১৪ দল।

তিনি বলেন, এ নিয়ে যার মাঠ গরম করতে চান, তারা কখনো জাতীয় সরকার, কখনো তত্ত্বাবধায়ক সরকার আবার কখনো অন্তঃবর্তীকালীন সরকারের কথা বলছেন, আসলে তারা কি চাচ্ছেন নিজেরাই জানেন না।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাসের সঞ্চালনায়
অলোচনাসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের নগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান