‘আল্লাহর দান’ হোটেলে কুকুরের মাংস দিয়ে কাচ্চি, মালিক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক,সাভার : সাভারের আশুলিয়ার বিভিন্ন স্থানে ‘আল্লাহর দান’ নামে বিরিয়ানির দোকানের সাতটি শাখা রয়েছে। দীর্ঘদিন ধরেই তুলনামূলক কম দামে খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রি করে আসছিলেন হোটেলের মালিক রাজীব। এ কারণে তার ব্যবসাও ছিল জমজমাট। হোটেলের একটি শাখায় কুকুরের মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি পাক করে বিক্রির অভিযোগে রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছেন তার অন্যতম সহযোগী বিল্লাল হোসেন। রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামের চুন্ন হাওলাদারের ছেলে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আলামত হিসেবে বিরিয়ানির দোকানের মাংস এবং হাড্ডি জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

আলমগীর হোসেন নামে এক ক্রেতা জানান, তিনি মাঝেমধ্যেই ওই হোটেলে কাচ্চি খান। রবিবার দুপুরে ওই দোকানে কাচ্চির মাংস মুখে দিতেই তার সন্দেহ হয়। কীসের মাংস জিজ্ঞেস করতেই খাসি বলে জানানো হয়। সন্দেহ দানা বাঁধতেই খাবার শেষ না করেই ১৮০ টাকা দিয়ে চলে যান।

রাজীব ও তার সহকারী বিল্লাল কুকুরের মাংস সংগ্রহ করে তা খাসি বলে চালিয়ে বিক্রি করছেন- গত রবিবার রাতে বিষয়টি ফাঁস হয়ে গেলে তথ্য সংগ্রহে রাত ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ‘আল্লাহর দান-৫’ নামের দোকানে যান গণমাধ্যমকর্মীরা।

এ সময় বিরিয়ানির দোকানের মালিক রাজীবের অন্যতম সহকারী ও চাচাতো ভাই বিল্লাল বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের অর্থের প্রলোভন দেখান। একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিরিয়ানি হাউসের মালিক রাজীবকে গ্রেপ্তার করে।

খাসি বলে কুকুরের মাংস বিক্রির ঘটনা জানাজানি হওয়ার পর ওই বিরিয়ানির দোকানের সব শাখা বন্ধ করে দিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার