আলোচিত এসপি মহিউদ্দীন ফারুকী বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদন : স্ত্রীর দায়ের করা মামলায় আলোচিত পুলিশ সুপার (এসপি) মহিউদ্দীন ফারুকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাহিনীর ‘শৃঙ্খলা পরিপন্থী’ ও ‘শিষ্টাচারবহির্ভূত’ কার্যকলাপের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার এই বরখাস্তের তথ্য জানা গেছে। গতকাল (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, সর্বশেষ রাঙামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন ফারুকী। এর আগে তিনি র‌্যাব-২ ও পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, নৈতিকস্খলন, শিষ্টাচারবহির্ভূত কার্যকলাপ, অসদাচরণের মাত্রা এবং প্রকৃতি বিবেচনায় নিয়ে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

এতে আরও বলা হয়, ‘সাময়িক বরখাস্তের মেয়াদে তিনি পুলিশ অধিদপ্তরে (সদর দপ্তর) সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ পাবেন।’

ফারুকীর বিরুদ্ধে গত বছরের (২০২২) মার্চে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি মামলা করেন তার দ্বিতীয় স্ত্রী। মামলায় ফারুকীর বিরুদ্ধে প্রতারণামূলকভাবে গর্ভপাতের ওষুধ সেবন করিয়ে ভ্রুণ হত্যার অভিযোগ আনেন স্ত্রী।

ফারুকীর বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীর আরও অভিযোগ, দ্বিতীয় দফায় গর্ভ ধারণের পর ফারুকী তাকে আবার ভ্রুণ হত্যার জন্য চাপ দেন। এ বিষয়ে আইজিপির কমপ্লেইন সেলে অভিযোগ করে নিজের ও গর্ভের সন্তানের নিরাপত্তা চান তিনি। পরে গত বছরের নভেম্বরে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার