আলেম-ওলামারা বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার: হেফাজত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের আলেম-ওলামাদের হয়রানি করা হচ্ছে দাবি করে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আলেম-ওলামাদের অনেকে বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার হয়ে অনিরাপত্তায় ভুগছেন। কোথাও কোথাও অজ্ঞাতপরিচয়ে গভীর রাতে তাদের ঘর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সাম্প্রতিক সময়ে আলেম-ওলামাদের আটকের বিষয়ে প্রতিবাদ জানিয়ে সংগঠনটির আমির এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি কয়েকজন আলেমকে বিভিন্নভাবে গভীর রাতে নিজ বাড়ি বা অন্য কোনো স্থান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কাম্য নয় বলে আমরা মনে করি।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই ও সুষ্ঠু তদন্ত করে তার যথাযোগ্য বিচার করার সুযোগ রয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যেন জনমনে ভয়-ভীতি ও আতঙ্ক তৈরি করে এমনভাবে কোনো আলেম বা নাগরিককে ধরপাকড় না করা হয়। অভিযুক্ত ব্যক্তি, তিনি যেই হন না কেন, আইন অনুযায়ী তার বিচার পাওয়ার অধিকার রয়েছে।

অগণতান্ত্রিকভাবে কেন আটক করা হচ্ছে- প্রশ্ন রেখে হেফাজতের আমির বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এসব অগণতান্ত্রিক নিয়মকে শক্ত হাতে দমন করা না গেলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। জনমনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হতে পারে। এর মাধ্যমে কোনো আত্মগোপনকারী শত্রুগোষ্ঠী ইসলাম ও দেশের বিরুদ্ধে সুযোগ নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে হেফাজতের এই নেতা আরও বলেন, আমরা বলছি না, আলেম-ওলামারা নিষ্পাপ বা সব ধরনের দোষ ও অভিযোগ থেকে মুক্ত। তাদের মধ্যেও অপরাধী বা দোষী থাকতে পারে। কিন্তু, আমাদের দাবি- অভিযুক্তদের দেশের সাধারণ নিয়মে বিচারের আওতায় আনলে জনগণ স্বস্তি পাবে।

আলেম-ওলামারা দেশের বা সরকারের শত্রু নন উল্লেখ করে হেফাজতের আমির সুষ্ঠু তদন্ত করে গ্রেফতার আলেম-ওলামাদের মুক্তির দাবি জানান।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার