আলু খেলে কি ওজন বাড়ে?

news-image

অনলাইন ডেস্ক : দামে সস্তা এবং সহজলভ্য হওয়ার গোটা বিশ্বে আলুর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে সুস্বাদু পাকোড়া, আলু টিকিয়া, ভর্তা, সিদ্ধ এবং আরও নানা রকম মুখরোচক খাবার তৈরি হয় এই আলু থেকেই।

তবে আজকাল স্বাস্থ্য সচেতন অনেকেই আলু খেতে চান না। কারও কারও ধারণা আলু খেলে ওজন বাড়ে। কিন্তু গবেষণা বলছে, ভিন্ন কথা। গবেষণায় দেখা গেছে, আপনি যদি স্বাস্থ্যকর খাদ্যতালিকা অনুসরণ করেন এবং জাঙ্ক ফুড খাওয়া থেকে দূরে থাকেন, তাহলে আলু খেলে ওজন বাড়বে না। বরং সাদা এবং মিষ্টি আলু দুটিই ওজন কমাতে সাহায্য করে। কারণ আলুতে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ওজন কমাতে ভূমিকা রাখে। এছাড়া আলু কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবারের দারুন উৎস।

যুক্তরাজ্যের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ১০০ গ্রাম সাদা আলুতে ৭৭ ক্যালরি, ২ গ্রাম প্রোটিন এবং ২ গ্রাম ফাইবার থাকে। এছাড়া এতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে, যা পেশি তৈরির জন্য এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। এতে চর্বির পরিমাণ খুব কম থাকে। আলুতে থাকা কার্বোহাইড্রেট ওজন কমাতে সাহায্য করে। তবে আলু যদি ক্রিম, পনির, মাখন এবং এই ধরনের ফ্যাটি জাতীয় উপাদানের সঙ্গে খাওয়া হয় তাহলে নিশ্চিত ওজন বাড়ায়। এছাড়া প্যাকেটবন্দি আলু চিপস নিয়মিত খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়ে। আসলে আলু খেলে ওজন বাড়বে কিনা সেটা নির্ভর করে এটা কিভাবে খাওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে। রান্না কিংবা সিদ্ধ আলু কখনোই ওজন বাড়ায় না।

প্রচলিত আছে, আলু খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। আসলে গ্লাইসিমিক ইনডেক্স জাতীয় খাবার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে।আলু মাঝারি ধরনের গ্লাইসিমিক ইনডেক্স জাতীয় খাবার। এটা খেলে রক্তে শর্করার পরিমাণ খুব বেশি বাড়ে না। তবে কি উপায়ে আলু রান্না হয় সেটার উপর এটা নির্ভর করে। যদি আলু ডুবো তেলে ভাজা হয় তাহলে তা যেমন রক্তে শর্করার পরিমাণ বাড়ায় তেমনি ওজনও বাড়ায়। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার