আলু ওঠার আগেই দুশ্চিন্তায় রংপুরের কৃষকরা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের অধিকাংশ মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। কয়েক বছরের লোকসান কাটিয়ে, গত মৌসুমে আলুর দাম, উৎপাদন খরচের চেয়ে ৮ থেকে ১০ গুণ বেশি লাভ হওয়ায় এবছর বেশি জমিতে আলু চাষ করেছে রংপুরের কৃষকরা। আর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। তবে ক্রমাগত দাম কমতে থাকায় আলু ওঠার আগেই দুশ্চিন্তায় আছেন কৃষকরা। এদিকে কৃষি বিভাগ বলছে, আলুর রপ্তানি বাড়িয়ে কৃষকরা যাতে লাভবান হয়, তারা চেষ্টা করছেন।

কৃষকরা জানান, চলতি মৌসুমে উৎপাদন বেশি হওয়ায় আলুর সংরক্ষণ নিয়ে কোল্ড স্টোরে জায়গা পাবেন কিনা, এনিয়ে শঙ্কায় আছেন তারা। অতিরিক্ত আলু সংরক্ষণ নিয়ে সংকটের আশঙ্কা করছেন তারা। এছাড়া পরিবহণ খরচ ও শ্রমিকের মজুরি বাড়ায় বিপাকে রয়েছেন কৃষকরা।হিমাগার মালিক সমিতি সূত্র জানায়, রংপুর জেলার ৪১টি হিমাগারের ধারণ ক্ষমতা সাড়ে ৪ লাখ মেট্রিক টনের বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বছর শুধমাত্র রংপুর জেলায় ৫৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার ১৫ লাখ মেট্রিক টনের বেশি আলু উৎপাদন হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার ও কৃষি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।####

 

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী